বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।শমশের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি শমশের আলী ১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পাস করেন। ১৯৫৬ সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। ১৯৫৯ সালে শ্রেষ্ঠত্বের সঙ্গে অনার্স ও ১৯৬০ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করেন। ১৯৬৫ সালে সেই ম্যানচেস্টার থেকেই থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে শমশের আলীর কর্মজীবন শুরু হয়। পিএইচডি ডিগ্রি লাভ করার পর ১৯৬৫ সালে দেশে ফিরে এসে তিনি ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দেন। কর্মদক্ষতার জন্য তিনি ১৯৭০ সালে অত্যন্ত অল্প বয়সে আণবিক শক্তি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পান। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্পেশাল সাইটেশনের মাধ্যমে শমশের আলীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর অব ফিজিক্স করে তাকে একটা বিরল সম্মাননা প্রদান করে। ১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।এর মধ্যে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক শমশের আলী।অধ্যাপক এম শমশের আলী গত ২৪ মার্চ বাউবির প্রফেসর ইমেরিটাস পদে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল, কুমিল্লায় ১০ দিনে ২৭ প্রাণহানি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল, কুমিল্লায় ১০ দিনে ২৭ প্রাণহানি

ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের আনন্দযাত্রা এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিণত হয়েছে যেন মৃত্যুর মিছিলে। গত ১৬ মার্চ থেকে Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং
সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল ও ঘরবাড়ির পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গত শুক্রবার রাতে একটি বন্য হাতির মৃত্যু হয়। শনিবার উদ্ধার Read more

আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৬৫) এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন