কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু বাড়িতে নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির খাঁন উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের মৃত হাবিবুর খাঁনের ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেলে বিক্রির জন্য হাজীপুর বাজারে গরুর হাটে গরু নিয়ে যান কবির খাঁন। গরুটি বিক্রি করে কোরবানির আগের দিন পর্যন্ত লালন করার জন্য বাড়ির উদ্দেশ্যে আসার পথে হঠাৎই গরুটি পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয়। হাতে থাকা গরুর রশির টানে সেও লাফ দেয়। কিছুক্ষণ পর গরুটি তীরে উঠে আসলেও কবির খাঁন উঠতে পারেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’
দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’

'দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে কোনো আপস নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন