পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ছয় জন গুরুতর জখম হয়েছেন। সোমবার দিনগত রাতে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ নিশাদ, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী নেতা মো. সোহাগ তালুকদার (৪০) ও টিকিটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিনগত রাতে বিএনপির কমিটি গঠনে বিভিন্ন ওয়ার্ডের ৫০০ সদস্য আবেদন ফরম পুনঃসংযোজন ও বাছাই প্রক্রিয়া চলছিল। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ওই বাছাই কর্মসূচি চলাকালে দলের কয়েকজন ছাত্রদল ও বিএনপি কর্মীর মধ্যে বিরোধ দেখা দিলে কথার কাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দুই ছাত্রদল নেতাসহ ছয় বিএনপি কর্মী আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দলীয় নেতারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি কেএম. হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওয়ার্ড সম্মেলন শেষে সদস্য ফরম যাচাইবাচাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিছু সদস্য ফরম নিয়ে দলীয় মতবিরোধ হলে পুনরায় যাচাই বাছাই চলছিল। এ নিয়ে কিছু নেতা কর্মীদের মধ্যে পুনরায় মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রথমে বিবাদ সৃষ্টি হলে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায় স্থানীয় ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের এক নেতা মারধরের শিকার হলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় নেতাকর্মী আহত হন। পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনা নিবৃত্ত করে। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।’এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আব্দুল হালিম বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন