ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের আনন্দযাত্রা এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিণত হয়েছে যেন মৃত্যুর মিছিলে। গত ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মাত্র দশ দিনে এই মহাসড়কের কুমিল্লা অংশে ঘটে ৩৭টি সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০৬ জন। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে চালকদের বেপরোয়া গতি, দায়িত্বে অবহেলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং পথচারীদের অসচেতনতার কারণে। ঈদের সময় সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনা ঘটলেই তদন্ত কমিটি গঠন করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই সেসব কমিটির প্রতিবেদন প্রকাশ পায় না বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। ফলে চালকেরা অনেক সময় আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় এবং একই ধরনের বেপরোয়া আচরণ অব্যাহত থাকে। তারা বলছেন, দুর্ঘটনা কমাতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি চালকদের যথাযথ প্রশিক্ষণ ও সড়ক ব্যবস্থাপনায় বাস্তবসম্মত উদ্যোগ জরুরি।হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং অন্তত ১০৬ জন আহত হয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত গতি, চালকদের অবহেলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং পথচারীদের অসচেতনতা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সামনে এসেছে।ঈদের দিন রাতেই ঘটে সবচেয়ে হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় লক্ষ্মীপুরগামী মামুন পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ১২ যাত্রী নিহত হন এবং আহত হন আরও ১৮ জন। এই বাসটিতে করেই ঈদের দিন রাতে ঝিনাইদহ থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন পিন্টু ইসলাম। জরুরি কাজে তিনি ঢাকায় নেমে গেলেও স্ত্রী ও দুই সন্তানকে লক্ষ্মীপুরগামী বাসে তুলে দেন। কিন্তু সেই বাসটিই ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হলে প্রাণ হারান পিন্টুর স্ত্রী ও দুই কন্যা। মুহূর্তেই একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।একইভাবে গত বৃহস্পতিবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ঢাকার মোহাম্মদপুরের একটি মাদরাসার মুফতি আব্দুল মোমেন, তার স্ত্রী এবং দুই সন্তান। পরিবারের একমাত্র জীবিত সদস্য ১২ বছর বয়সী হাফেজ আবরার এখন বাবা-মা ও ভাইবোন হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।এদিকে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ২৪৯ জন। আর এবারের ঈদের আগে-পরে ১০ দিনে দেশে প্রাণ হারিয়েছে ২৭৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়কে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।তবে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট নাগরিকদের অভিযোগ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দায়িত্ব পালনে পুলিশের তৎপরতা সবসময় দৃশ্যমান নয়। তাদের দাবি, ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত সংখ্যায় থ্রি-হুইলার চলাচল করেছে এবং এদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার অভিযোগও রয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন তারা। তাদের মতে, কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ না হলে এই মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে একই কারণে একটি Read more

১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ
চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন