ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগ নেতা ও বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুড়াইচ ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভার মাধ্যমে বিএনপিতে যোগদান করেন তিনি।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম। খন্দকার নাসিরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়াইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজরুল রশিদ।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর ও বুড়াইচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।ওই জনসভায় খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ও বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।বিএনপিতে যোগ দেওয়ার পর জনসভায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, ‘এর আগে আমি কোন দলে যোগ দেয়নি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটলো।’তবে আব্দুল ওহাব পান্নু মিয়ার এ দাবি নাকচ করে দিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পান্নু মিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৭ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে সে সময় বহিস্কার করা হয়। ২০২২ সালে ইউপি নির্বাচনে তিনি পুণরায় দলীয় মনোনয়ন চান। সেবারও দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।’জনসভায় আব্দুল ওহাব পান্নু মিয়াকে বিএনপিতে স্বাগত জানিয়ে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘এ ইউনিয়নে আমাদের দলের দুর্বলতা ছিল। তবে আব্দুল ওহাব পান্নু মিয়ার এ যোগদানের ফলে আমরা দ্রুত সে দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা Read more

আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার
আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ অভিযানে মাদকসহ মফিজুল মোল্যা (৫০) নামের এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মফিজুল Read more

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া
আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উসকানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত Read more

নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের Read more

ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক এবার তার মূল উদ্দেশ্যগুলোতে ফিরে আসছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস। বেশ কিছু বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন