স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। সেই সময় সবাইকে চমকে দিয়ে তার পাশে এসে দাঁড়ান তৃতীয় স্ত্রী রিয়া মনি। সেবায়, যত্নে তাকে সুস্থ করে তোলেন তিনি। সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও ফের ছন্দপতন ঘটেছে এই আলোচিত দম্পতির জীবনে। হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া মনি।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমকে রিয়া মনি বলেন, হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়।’ তবে বিষয়টি শুধু সম্পর্কের টানাপোড়েনেই থেমে নেই। বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম কিছু ভিডিও প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়, রিয়া মনি ও মডেল ম্যাক্স অভি কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন।এই অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে রিয়া মনি বলেন, ‘হ্যাঁ, আমি ও ম্যাক্স অভি কক্সবাজারে একটি কাজে এসেছি। তবে ঢাকায় ফিরে আমি হিরো আলমকে ডিভোর্স দেব। কারণ সে প্রতিশ্রুতি ভেঙেছে। কদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে গিয়েছিল ইতির কাছে। আমার কাছে এর ভিডিওও আছে, চাইলে দিতে পারি।’ রিয়া মনি আরও অভিযোগ করেন, হিরো আলম বহু নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন। অথচ তার কাছে প্রতিশ্রুতি ছিল, এসব থেকে তিনি সরে আসবেন।তিনি বলেন, ‘একদিন হিরো আলম বলল, সে বগুড়ায় যাবে। সেজেগুজে বের হলো। পরে জানতে পারলাম, সে বগুড়া গেছে ইতিকে নিয়ে। বলেন এটা কি কেউ মেনে নেবে?’এই প্রসঙ্গে রিয়া মনি বলেন, তিনি এখন ম্যাক্স অভিকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, আমি হিরো আলমকে তালাক দেব। তারপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিন মাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায়, তাহলে আমি অভিকে বিয়ে করব।’এর আগে হিরো আলম তার ফেসবুকে একাধিক পোস্ট দেন। এক পোস্টে বলেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমান হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সাথে।’ এ সময় তিনি একটি হোটেল রুমের ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়া মনি ও অভিকে একসঙ্গে দেখা যায়।পরে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘রিয়ামনি আগের সব কিছুর জন্য ক্ষমা চেয়েছিল, আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে বলেছিল, ‘চলো বগুড়ায় চলে যাই’। আমি বাড়ি খুঁজে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে যায়। আমি গিয়ে তাদের পাইনি। তারা আগেই পালিয়ে যায়।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম। ছোট ও মাঝারি সাইজের Read more

ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল
ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) Read more

বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার Read more

এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন