‌‌”চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো জায়গায় সম্পৃক্ততা থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আমি রাজনীতি তো দূরে থাক, আমি আত্মহত্যা করবো”-বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন রেজাউল করিম খোকন নামে এক বিএনপি নেতা। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পাবনার চাটমোহর রেলবাজারে নিজের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের খবির উদ্দিন মাস্টারের ছেলে।একই উপজেলার মহরমখালি গ্রামের হারুন অর রশীদ নামের এক ব্যক্তি চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তোলেন বিএনপি নেতা কাজী খোকনের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রেলবাজার এলাকায় হারুনকে মারধর করেন খোকন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, কাজী খোকন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় তাকে মারধর করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন হারুন।এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা কাজী খোকন। তিনি বলেন, ‘দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার প্রেক্ষিতে আমি আমার এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। হারুন একজন মাদকের ডিলার ও আদম ব্যবসায়ী। এটা সবাই জানে। আমি তার প্রতিবাদ করেছিলাম। এছাড়া তার সাথে মাদক বিক্রির কাজ করে ডলার নামে এক ছেলে। হারুন তাকে বিদেশ পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেন। টাকা ফেরত না দিয়ে তাকে হুমকি ধামকি দেন। ডলার কান্নাকাটি করে আমাকে বিষয়টি জানানোর পর হারুনকে ডেকে নিয়ে টাকা ফেরত দিতে বলি। কিন্তু সে টাকা ফেরত না দেয়ায় কিছু মারধর করি। পুলিশের হাতে তুলে দিতে চাইলে এলাকার কিছু নেতা বিষয়টি সমাধানের কথা বলে হারুনকে নিয়ে যান। তারপরই আমাদের দলেরই কিছু বড় নেতা ষড়যন্ত্র করে হারুনকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছেন।কাজী খোকন আরো বলেন, ‘মূলত মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে চরিত্র হনন করা হয়েছে। আপনারা তদন্ত করে দেখেন, আমাকে সহযোগিতা করেন, প্রশাসনকেও সহযোগিতা করেন। আমি যদি তাই হই, আপনাদের সামনে ওয়াদা করছি, চাঁদাবাজির কোনো সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো জায়গায় সম্পৃক্ততা থাকে তাহলে আমি রাজনীতি তো দূরে থাক, আমি আত্মহত্যা করবো। আর হারুন কেন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললো তার কাছে প্রমাণ নেন, তদন্ত করে দেখেন। সে একজন মাদকের ডিলার, ইয়াবা ব্যবসায়ী।’ সেটাও তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাদেক Read more

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।ত্রিদেশীয় যুব ওয়ানডের ফাইনালবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ১টা Read more

জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে
বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে

দুই দশক পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু Read more

২০২৬ সালের রোজার মাস শুরু হতে পারে যেদিন
২০২৬ সালের রোজার মাস শুরু হতে পারে যেদিন

পবিত্র মাস রমজানের জন্য অপেক্ষা করেন সারাবিশ্বের কোটি কোটি মানুষ। এ মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন এবং মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন