হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টম হাউসের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ–পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্রবার ও শনিবার (২৪-২৫ অক্টোবর) অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।এর গত ১৮ অক্টোবর (শনিবার) বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এতে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়। আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এক ফোনালাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে কবরে রেখে বাসায় ফিরলেন তারেক রহমান

মা খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি
এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রুম সার্ভিস অ্যাটেনডেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার
‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার

আইসিসির টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক হতভাগ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। বারবার আইসিসির নানা ইভেন্টের ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন