পঁচা ইলিশ গন্ধে বাতাস ভারী হয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মৎসঘাটের। চিরচেনা এ মৎস্যঘাটে এমন ঘটনা হরহামেশা না ঘটলেও ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা পরেই ঘটেছে।এ ছয় ঘন্টার মধ্যে ইলিশ বোঝাই শতাধিক মাছ ধরার ট্রলার ফিরেছে মৎস্যঘাটে। শত শত টন পচাঁ ইলিশের ভাগাড় দেখে সাধারণ ক্রেতারা অবাক হলেও আড়তদার ও পাইকাররা ছিলো আনন্দমুখর। সূর্যের আলো উঁকি দেওয়ার সাথেই এসব সাগরগামী ট্রলার নোঙর করেছে মৎস্যঘাটে ।অনুসন্ধানে জানা গেছে, নিষেধাজ্ঞার দীর্ঘ ২২ দিন গভীর সাগরে অবস্থান করে এসব ইলিশ মাছ শিকার করেছেন জেলেরা।এসব তথ্য অকপটে শিকার করেছেন সাগর থেকে ফেরা একাধিক জেলে।রোববার (২৬ অক্টোবর) সামরাজ মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, ভোর হতেই একে একে মৎস্যঘাটে  ফিরেছে ইলিশ বোঝাই শতাধিক সাগরগামী ট্রলার। ওইসময় এফবি বিসমিল্লাহ, এফবি আয়েশা-১, এফবি হামিম-২ থেকে জেলেরা ঝুড়িভর্তি ইলিশ বিক্রির জন্য আড়তগুলোতে নিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে আড়ৎগুলোতেও মাছ বিক্রি শুরু হয়। কেউবা ঢাকাসহ অন্যান্য জেলাগুলোতে ইলিশ সরবরাহ করতে গাড়ীতে তুলছে।ট্রলার বোঝাই ইলিশ কোথায় থেকে এলো এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক সাগরফেরত এক জেলে জানান, ‘৪ অক্টোবর নিষেধাজ্ঞার খবর শুনে তারা এর আগের রাতে বরফ, তেল ও খাদ্য সামগ্রী নিয়ে ইলিশ শিকারের জন্য গভীর সাগরে গিয়েছেন। ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ইলিশ শিকার করেছেন। এতোদিন ইলিশ মাছ বরফজাত করে রাখায় দুই তৃতীয়াংশ মাছ পচেঁ গেছে। এই জন্যই দুর্গন্ধ ছড়াচ্ছে।’এফবি বিসমিল্লাহ ট্রলারের মাঝি নুর মোহাম্মদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তবে সামরাজ মৎস্য ঘাটের একতা ফিসের আড়তদার অহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারাতো জানেনই এসব মাছ সাগরের। ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা সাগরে মাছ শিকার করেছে। এই মৎস্যঘাটে ৯৮ জন মৎস্য আড়তদার রয়েছে। এসব আড়তদাররা প্রায় দেড়শ কোটি টাকা বিনিয়োগ করেছে।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এমন তথ্য আমার জানা নেই।ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষের ছয় ঘন্টার মধ্যে সাগরগামী ট্রলার ইলিশ বোঝাই করে মৎস্যঘাটে ফিরে আসা  সম্ভব কি না এমন প্রশ্নের উত্তরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘আপনার কথায় যুক্তি আছে। আমার অফিসারের সাথে কথা বলে জানাবো।’ এ কথা বলেই কল কেটে দেন তিনি। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানার পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) Read more

পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’
পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’

নিরাপত্তা শঙ্কায় ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত, আর উপদেষ্টা পরিষদ ও পুলিশের Read more

সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক
সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক

সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা ফসফেট (টিএসপি) সার ১৮০০ থেকে ২১০০ টাকা এবং ১০০০ টাকা বস্তা পটাস সার কৃষকদের কাছে Read more

কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে
কারাগারে বন্দি করা হলো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে বন্দি করা হয়েছে। মঙ্গলবার Read more

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’
মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের ‘দীর্ঘ লাইন’

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত হাজারো বিদেশি শ্রমিক বর্তমানে ইমিগ্রেশন দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দেখা দিচ্ছেন, দেশে ফিরতে তারা ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম Read more

জন্মদিন উদযাপনে ব্যস্ত পরীমণি
জন্মদিন উদযাপনে ব্যস্ত পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সবসময়ই আলোচনায় থাকেন তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনের জন্য। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত সক্রিয় এই তারকা এবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন