আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদির সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।তিনি বলেছেন, আগামী ১৭ নভেম্বর ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি পরের দিন ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে কথা বলবেন।২০১৮ সালে তুরস্কে সৌদির দূতাবাসে সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করা হয়। ধারণা করা হয়, প্রিন্স সালমানের সরাসরি নির্দেশনায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ওই ঘটনার পর আর যুক্তরাষ্ট্রে যাননি সালমান।২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, জামাল খাসোগিকে হত্যা পরিকল্পনায় প্রিন্স সালমান নিজে অনুমোদন দিয়েছিলেন। যদিও সৌদি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল।কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে নিরাপত্তা চুক্তি হতে পারে।চলতি মাসে কাতারের সঙ্গে নিরাপত্তা চুক্তি হয় যুক্তরাষ্ট্রের। সৌদির সঙ্গে মার্কিনিদের এখন একই ধরনের চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারের সঙ্গে চুক্তিতে বলা হয়েছে, দেশটির ওপর যদি কোনো হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্র এগিয়ে যাবে।এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন দ্বারপ্রান্তে ছিল। কিন্তু যুদ্ধ শুরুর পর সব হিসাব-নিকাশ বদলে যায়। সৌদি জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হওয়ার আগ পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে। বলা হচ্ছে, সৌদি ট্রাম্পের কথায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গঠন করবে। তবে সৌদি এ ধরনের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেনি।সূত্র: দ্য নিউ আরবএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম
ভোলায় এনসিপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ, পূনর্গঠনের আল্টিমেটাম

ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ Read more

বিতর্কিত নির্বাচন হলে জেল-জুতার মালার কথাও ভাবতে হবে: সিইসি
বিতর্কিত নির্বাচন হলে জেল-জুতার মালার কথাও ভাবতে হবে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে ‘ইতিহাসের সেরা ভোট’ উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন Read more

জামিন পেলেন ইমরান খান
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার Read more

পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন