আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সামান্য বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা। ফলে গরমের অনুভূতি সারাদেশেই কিছুটা বাড়তে পারে।শনিবার (৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।এছাড়া, ঈদের দ্বিতীয় দিন রোববার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ জ্বরে আক্রান্ত হয়ে আরও Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী
৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীর পেহেলগাম মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন