নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ জুলাই) সন্ধায় চট্টগ্রাম থেকে ক্যাম্পাসে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাদের উপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে ভুক্তভোগী ইইই বিভাগের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ অজ্ঞাতনামা ৭-৮ জনকে অভিযুক্ত করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ইইই বিভাগের এই শিক্ষার্থী এজাহারে উল্লেখ করেন, তিনি এবং তাঁর দুই সহপাঠী গতকাল চট্টগ্রামের একে খান এলাকা থেকে বাঁধন প্লাস পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌর হাজীপুর এলাকায় পৌঁছালে বাসে পূর্ব থেকে অবস্থান করা তিনজনযাত্রীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা অনিমেষের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে এবং তাকে ও তার দুই সহপাঠীকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এতে অনিমেষের মাথা, কানের পাশে ও ডান বাহুতে গুরুতর জখম হয়। অপর শিক্ষার্থীদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীরা অনিমেষের পকেট থেকে ৬,০০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইলে ছবি তুললে তা মুছে ফেলে ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, হামলাকারীরা শিক্ষার্থীদের পরিচয় জানার পরেও হামলা চালাতে দ্বিধা করেনি। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে এবং ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে শিক্ষার্থীরা। এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘতিয়ে দেখা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ
ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল Read more

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই Read more

দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক
দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।শনিবার Read more

ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা সুপারী পাড়ানোর অভিযোগ উঠেছে ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন