ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি করে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।ছাত্রদলের নেতারা বলেন, এ ঘটনায় শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন করতে ক্যাম্পাসে বিদ্যমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, তাহলে এই নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষাকাতর হয়ে প্রথম দিন থেকে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭
চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু Read more

তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে Read more

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা
অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

নানান শঙ্কা ও অনিশ্চয়তা শেষে নেপাল সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে Read more

চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন