সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৯৫১ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজার ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৯ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহদের জন্য হৃদয় ভেঙেছে মালালার
পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহদের জন্য হৃদয় ভেঙেছে মালালার

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে প্রায় ৩৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শান্তিতে নোবলজয়ী মালালা Read more

দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২
দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২

দিনাজপুরে হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জমিতে পড়ে গেছে। এতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানসহ Read more

ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ
ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা Read more

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব
ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান Read more

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে নিরীহ মুসলিদের উপর হামলা চালাচ্ছে দখলদার ইজরাইলী বাহিনী। তাদের এই হামলা থেকে বাঁচতে পারছে না Read more

২০২৫ সালের সবচেয়ে দীর্ঘ রাত আজ
২০২৫ সালের সবচেয়ে দীর্ঘ রাত আজ

আজ ২০২৫ সালের শীত অয়নান্ত। সহজ বাংলায় বলতে গেলে— আজই উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন