ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।  শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার Read more

১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্টের ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠানো হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর
আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ Read more

প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন