দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক, কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে। রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যার জন্য সময়ের প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু: স্বপ্নভঙ্গের করুণ গল্প
সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু: স্বপ্নভঙ্গের করুণ গল্প

‘একটি পরিবারের স্বপ্নের মৃত্যু যেন আমাদের কাছে শুধুই আরেকটি খবর নয়- এই বাস্তবতাই বলে দেয়, জীবনের মূল্য কতটা অসীম, আর Read more

ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে
ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া Read more

দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক
দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ Read more

গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী
গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি গোটা ভারতকে গুজরাট বানাতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরে Read more

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই
পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক এএসআই-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন