ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ করেন।রেললাইন অবরোধে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে আটকা পড়েছে ট্রেন। এবিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল বলেন, বেলা ১১টার দিকে ভদ্রা রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবরোধ করেন। এ ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এদিকে শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সব দাবি মানতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের Read more

উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় প্রচণ্ড Read more

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন