রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভের ডাক
ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভের ডাক

রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক Read more

জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ
জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ Read more

নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের
নিদ্রারচর সমুদ্রসৈকত: সবুজ প্রকৃতি ও সমুদ্রের সান্নিধ্যে ডাকছে পর্যটকদের

সমুদ্র সৈকতজুড়ে সবুজ ঘাসের বিছানা। পা ফেলতেই কাদামাখা মাটির আস্তরণে নরম ঘাসের রাজত্ব। একদিকে সাগর, অন্যদিকে নদী। চারদিকে কেওড়া গাছের Read more

সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ
হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন