দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রথমদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। সে সময় উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন, দু’দেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা, ইত্যাদি বিষয়ে ঘোষণা/সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর হতে পারে।ইতালির মন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইতালিতে পাড়ি দিচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিকরা। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধপথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।এছাড়া ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশের অনেক কর্মী ভিসা পেতে অপেক্ষায় রয়েছেন। তবে দীর্ঘদিন অপেক্ষা করার পরেও ভিসা পাচ্ছেন না। ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বাংলাদেশি ইতালি যাওয়ার জন্য যে ভিসা আবেদন করেছেন, সেখানে তারা ভুয়া নথিপত্র জমা দিয়েছেন। সে কারণে অধিকতর যাচাই-বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে। তবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা ইস্যু নিয়ে আলোচনা উঠবে বলে আশা করা হচ্ছে।এর আগে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী গত ১৮-২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। সেটি ছিল গত ৮ বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। ইতালির ভাইস মিনিস্টারের সফরের ধারাবাহিকতায় এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা

মেট্রোরেলের যাত্রীদের টিকিট কাটা ও ভাড়া পরিশোধ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা
আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন