যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশবাসী। কনস্যুলেটে হামলার ঘটনায় বিব্রত অবস্থায় রয়েছে বাংলাদেশ সরকারও।আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাগতিক দেশকে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। ফলে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের।এ ঘটনার উদ্বেগ জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি।সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।দীর্ঘদিন হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমার সহকর্মীদের (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা) প্রয়োজনীয় যে কোনো সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার
বেরোবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে Read more

বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সারাদেশে উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। ইতোমধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের Read more

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন