শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশ দিতে বাজারে যান। এ সময় বাজারে ঘোরাফেরা করছিলেন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওসি নাজিম উদ্দিন তাকে ডেকে পরিচয় জানতে চান। একপর্যায়ে রাজনৈতিক পরিচয় জানতে চাইলে সোমেল সরদার দৌড়ে পালানোর চেষ্টা করেন।ওসির সহযোগী ও একজন এসআইয়ের সহায়তায় তাকে ধরার চেষ্টা করা হলে তিনি ওসি নাজিম উদ্দিনকে সজোরে আঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজন মিলে তাকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাতের কারণে অন্যান্য জখমের পাশাপাশি ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ উঠে যায়।এ বিষয়ে সাজেদা জাব্বার হাসপাতালের চিকিৎসক সুজন চন্দ্র দাস বলেন, “ওসি আঙুলে জখম নিয়ে আমাদের এখানে আসেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার কনিষ্ঠ আঙুলের নখ উঠে গেছে।”এ বিষয়ে ওসি নাজিম উদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধের নির্দেশ দিতে গিয়েছিলাম। আমার পিএস আমাকে জানান, উনিই সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার। তখন আমি তার পরিচয় জানতে কথা বলতে এগিয়ে যাই। তার রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করতেই আমাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। তার আঘাতে আমার কনিষ্ঠ আঙুলের নখ উপড়ে যায়।”তিনি আরও বলেন, “এ বিষয়ে আমরা তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চালাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। তিনি যে নির্দেশ দেবেন, তাই করা হবে।”এ বিষয়ে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।ঘটনাটি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এটিকে আইনশৃঙ্খলার অবনতির উদাহরণ বলে মত প্রকাশ করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি

গত এক মাস ধরে হঠাৎ করে বরিশাল নগরজুড়ে বেড়েছে চুরি। নানা কৌশলে চলমান চুরির ঘটনা যেন নিত্যদিনের হয়ে দাড়িয়েছে। চোর Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।সোমবার Read more

পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন
বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার Read more

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ
লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন