ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়।এখন পর্যন্ত ১৬টি হলের ফলাফল পাওয়া গেছে। হলগুলো হলো, সুফিয়া কামাল, ফজলুল হক হল, শহিদুল্লাহ হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এফ রহমান হল, বিজয় একাত্তর হল, বিজয় একাত্তর হল, জসিমউদ্দিন হল, শেখ মুজিব হল, মাস্টারদা সূর্যসেন, জিয়া হল।১৬ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১২৬৭৪ ও আবিদ ৫২২১ ভোট পেয়েছেন। অন্যদিকে, জিএস পদে ফরহাদ ৯৭৪১ ও হামীম ৪৮৭৫ ভোট পেয়েছেন।অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১৪১ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ৬৪৪ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৯০ ভোট পেয়েছেন।সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ৪২৩ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ১২৭০ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।এদিকে, ফজলুল হক হলে সাদেক কায়েম ৮৪১, আবিদ ১৮১ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৫৮৯, ছাত্রদল সমর্থিত হামীম ৫৮৯ ও বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ৩৪১টি ভোট পেয়েছেন।শহিদুল্লাহ হলে সাদেক কায়েম ৯৬৬ ও আবিদ ১৯৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৭৭৩ ও হামীম ২৪৯ ভোট পেয়েছেন।শামসুন নাহার হলে সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ও জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু এগিয়ে রয়েছেন। এই হলে আবিদ ১২৭৬, সাদিক কায়েম ১০, উমামা ফাতেমা ২৭৮টি ভোট পেয়েছেন। আর জিএস পদে মেঘমল্লার ১১৭০, এসএম ফরহাদ ৫ ও হামিম ৩৯৮ ভোট পেয়েছেন।অন্যদিকে, জহুরুল হক হলে আবিদ ৩১৪, সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৭০, হামীম ৪০৯টি ভোট পেয়েছেন।রোকেয়া হলে আবিদ ৫৭৫ ও সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০, হামীম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার বসু ৭৮০ ভোট পেয়েছেন।সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ২৩৭, হামীম ১২৪ ভোট পেয়েছেন।স্যার এফ রহমান হলে সাদিক ৬০২, আবিদ ১৮৬, উমামা ৭৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৪৮৮ ও হামীম ২৪৫ ভোট পেয়েছেন।বিজয় একাত্তর হলে সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২ ভোট পেয়েছেন।বিজয় একাত্তর হলে সাদিক ৬৩৩, আবিদ ২২১ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫০১, হামিম ২৭১, মেঘমল্লার ১০৬ ভোট পেয়েছেন।জসিমউদ্দিন হলে আবিদ ১৮৭, সাদিক ৬৪৭, উমামা ৬২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪০, হামীম ২৫৫ ও মেঘমল্লার বসু ৮১ ভোট পেয়েছেন।শেখ মুজিব হলে সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩, হামীম ৩০৭ ও মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।মাস্টারদা সূর্যসেন হলে আবিদ ২১০, সাদিক ৭৬৯, উমামা ৬৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫৬৮, হামীম ২৮৫ ও মেঘমল্লার বসু ১০৮ ভোট পেয়েছেন।জিয়া হল সাদিক ৬৭৪, আবিদ ২৪৮, উমামা ১৫১ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪৪, হামীম ৩৩৪, মেঘমল্লার বসু ১৭৬ ভোট পেয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব
দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য Read more

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী
শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন Read more

তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন