ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করা হয়।প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ Read more

নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন মাসে ৩ রোহিঙ্গা আটক
নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন মাসে ৩ রোহিঙ্গা আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কার্যক্রম শুরু হয়েছে মাত্র তিন মাস আগে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দগ্ধ হওয়া এই কার্যালয়টি Read more

ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই
গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল আটটি বসতঘর। পুড়ে যাওয়া ৮টি ঘর স্যুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডে জড়িত Read more

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইল সদরের কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন