ইরাকের বাগদাদ শহরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (২২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামের হাফেজ মো. সালেহ আহম্মেদের ছেলে।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ। পরিবারে চলছে শোকের মাতম। সাত ভাইবোনের মধ্য মোহাম্মদ আলী ছিলেন ষষ্ঠ। সংসারের হাল ধরতে ৭ বছর আগে পাড়ি জমিয়েছিলেন ইরাকের বাগদাদ শহরে। কাজ নিয়েছেন জেনারেটর রক্ষণাবেক্ষণের।আলীর বাবা সালেহ আহম্মেদ জানান, অভাবের সংসারের হাল ধরতে ৭ বছর আগে সূদুর ইরাকে পাড়ি জমিয়েছেন ছেলে মোহাম্মদ আলী। গেলো শনিবার রাতে জেনারেটরের ইঞ্জিন চলা অবস্থায় তৈলের পাইপ ফেটে পেট্রোল ছড়িয়ে পরে মোহাম্মদ আলীর গায়ে। পরে তরিগড়ি করে জেনারেটরের সুইজ বন্ধ করতে গিয়ে আগুন দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার শ্যালকের মাধ্যমে জানতে পারেন আলী মারা গেছেন। এদিকে, যুদ্ধ বিধ্বস্ত ইরান ইরাকে ফ্লাইট বন্ধ থাকায় লাশ পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় পরিবার। আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। নির্ভাক ছাউনিতে শেষ বারের মত আদরের ছেলেকে একবার দেখেতে আহাজারি যেনো থামছেই না। কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা নাজমা বেগম।কান্না জড়িত কন্ঠে আলীর বড় বোন ইয়াছমিন বেগম জানান, আমাদের খুব অভাবের সংসার ছিলো। বাবা মায়ের সুখের জন্য অল্প বয়সে বিদেশে পাড়ি জমান আলী। গেল বছরের নভেম্বর মাসে বাংলাদেশে এসে তার বন্ধুদের মাধ্যমে বিয়ে করবেন বলে পরিবারকে জানান। কিন্তু আমাদের ঘরটি জরাজীর্ণ থাকায় তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে বলি। এবং বাড়ির পাশে একটি বিল্ডিং তৈরি করি। কিছু দিন পর দেশে এসে বিয়ে করে ওই বিল্ডিংয়ে থাকার কথা ছিলো আমার ভাইয়ের।তিনি আরও জানান, যুদ্ধের কারনে বিমান চলাচল বন্ধ থাকায় ভাইয়ের লাশ দেশে আনা জটিল হয়ে পরেছে। লাশ দেশে ফেরত আনতে চেষ্টা চলমান আছে। যদি দেশে আনা সম্ভব না তাহলে ওখানে হযরত আলী(রাঃ) মাঝারের পাশে জমি কিনে দাফন করা হবে।এদিকে, দূতাবাসের মাধ্যমে আলীর লাশ ফিরে ফেতে  বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি জোড় অনুরোধ জানিয়েছেন তার পরিবার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে

পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টির পানিতে ৫৬১ হেক্টর জমির আমন বীজ পানির নীচে তলিয়ে আছে। দীর্ঘ দিন ধরে Read more

চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চকরিয়ায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে  উপজেলার চকরিয়া Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ
জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ

জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই Read more

বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা Read more

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন