নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এই দফায় দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন। হত্যাসহ কমপক্ষে ৩৩টি মামলার এই আসামি৷। এর আগে ৭ জানুয়ারি আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সব আসামি বেকসুর খালাস পান।দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১ এর একটি অভিযানে রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। মামলাগুলোর মধ্যে তিনি ৩০টি মামলায় আগেই খালাস পান তিনি। বাকি ৩টি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন। সাব্বির আলম হত্যা মামলার খালাসের মাধ্যমে তার কারামুক্তিতে কোনো বাধা ছিল না।আশির দশকে জাতীয় পার্টির তৎকালীন এমপি নাসিম ওসমানের হাত ধরে ছাত্ররাজনীতিতে আসেন জাকির খান৷ ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ শুরু হয়। পরে জাকির খান বিএনপি নেতা কামালউদ্দিন মৃধার নেতৃত্বে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে জাকির খানের বিরুদ্ধে।১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির খান, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন জাকির।১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে মহড়া দেয়ার কিছুদিনের মধ্যেই ফের কারাবন্দি হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি কারাবন্দি ছিলেন।২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।এবার এমন এক সময়ে জাকির খান কারামুক্ত হলেন, যখন ক্ষমতায় না থেকেও ক্ষমতার স্বাদ পাচ্ছে বিএনপি। সারাদেশে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে তৃনমূলের সবাই আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ থাকছে তার সামনে। নারায়ণগঞ্জ বিএনপির অনেকেই জাকির খানকে বেশ সমীহ করেন, ফলে বিএনপির রাজনীতিতে জাকির খান বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট৷ ফলে মুক্ত জাকির খান যে নারায়ণগঞ্জের রাজনীতিতে বড় প্রভাবক হয়ে উঠবেন, তা নিশ্চিত করেই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে Read more

ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার
ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল হোতা ও সরাসরি নেতৃত্বদানকারী মো. Read more

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান Read more

শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন