বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। আটকের ১২ দিন অতিবাহিত হয়ে গেছে, অথচ একজন জেলেও আরাকান আর্মির জিম্মি দশা থেকে এখনো ফেরত আসতে পারেনি। এর মধ্যে গত ৪ দিনের ব্যবধানে ৪৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার জলসীমায় তাণ্ডব চালানো আরাকান আর্মির সদস্যরা। এদিকে, আরাকান বিদ্রোহী গোষ্ঠীর বেপরোয়া আচরণে সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশী জেলে ও ফিশিং ট্রলারের মালিকরা। শুক্রবার (২৯ আগস্ট) সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, গত ১৭ আগস্ট ৫, ২৩ আগস্ট ১২, ২৪ আগস্ট ১৪, ২৫ আগস্ট ৭, সর্বশেষ ২৬ আগস্ট ১৩ জন বাংলাদেশি জেলেকে ফিশিং ট্রলারসহ ধরে নিয়ে যায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ জলসীমায় দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছে বাংলাদেশী জেলেরা সাগরে মাছ শিকার করতে গিয়ে দেশীয় জলসীমা অতিক্রম করেছে। এই ভুলের কারণে আরাকান আর্মির হাতে আটক হতে হচ্ছে জেলেদের। এ ব্যাপারে জানতে চাইলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানান, সাগরে মাছ শিকার করতে বাংলাদেশী জেলেরা বারংবার সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হচ্ছে। জলসীমায় দায়িত্বরত বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার পরও জেলেরা সীমানা অতিক্রম করার কারণে এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে বিজিবির রামু সেক্টর দপ্তরে দায়িত্বে থাকা কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, ওপার সীমান্তে জিম্মি থাকা বাংলাদেশী জেলেদের মুক্ত করতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বরাবরে চিঠি প্রেরণ করেছে বিজিবি। তিনি বলেছেন, আরাকান আর্মির হাতে অপহরণ নয়, বাংলাদেশী জেলেরা দেশীয় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করছে, বিধায় জেলেরা উক্ত বাহিনীর হাতে আটক হচ্ছে। জেলেরা সতর্কতা অবলম্বন করে মাছ শিকার করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়
মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেই Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের Read more

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন