ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।এই মহতী উদ্যোগে উপাচার্যের সাথে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক অর্থ ও হিসাব অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিচালক আই. কিউ. এ. সি. অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, এবং রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।উদ্বোধনী দিনে নিম, আম, ডালিম, কামরাঙ্গা, বাতাবী লেবু, লিচু, ভেষজ উদ্ভিদসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান খামার তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মোঃ লুৎফুর রহমান মৃদুল, এস্টেট উইং এর ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন।উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গ্রাম ও শহরে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা আবশ্যক। বিশেষত জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়া অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকাভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের Read more

আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি Read more

১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ
১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ

দেশে উৎপাদিত শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ৮৭ শতাংশ শুঁটকিই নিরাপদ৷ যে ১৩ শতাংশ শুঁটকিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন