সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিমান্তবাজারের পাটাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৬৫)। তিনি উপজেলার গান্ধাইল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন রাজমিস্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার সরকারি পাঠ্যপুস্তক বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১১৯১) সিরাজগঞ্জ -কাজীপুর আঞ্চলিক সড়ক হয়ে কাজীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি সিমান্তবাজারের উত্তরে পাটাগ্রাম সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চাঁন মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোভ্যানে থাকা অন্য তিন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।’ওসি বলেন,  ‘মরদেহটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে আদিত্য শীল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুট
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপাড়ের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুটে নিয়েছে একদল ডাকাত। সোমবার (১৯ মে) ভোরের Read more

ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি Read more

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন