যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত তানিসা ফুলবাড়ি গ্রামের মমিনুল ইসলাম তুষারের মেয়ে। জানা গেছে, বিকেল ৪ টার দিকে তানিসা পিতা-মাতার সাথে যশোর শহর থেকে ইজিবাইকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলবাড়ি গ্রামের রাস্তার পাশে ইজিবাইক উল্টে যায়। এসময় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিসা। তাকে উদ্ধার করে  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু তানিসাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথা ও মুখে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার Read more

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত Read more

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৯
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৯

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বায়ুদূষণ সূচকে ওই শহরের স্কোর ১৫৩।এ তালিকায় ২৯ নম্বরে Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন