বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে অনশন কর্মসূচি ভেঙেছেন।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টানা আন্দোলনের ৩৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় তিনি দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেন।এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে একাডেমিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী অনশনে বসেন। অনশন শুরুর পরপরই উপাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কর্মসূচি ভাঙানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তিনি সেদিন রাত শিক্ষার্থীদের পাশেই কাটান, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।লিখিত প্রতিশ্রুতিতে উপাচার্য উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে প্রয়োজনীয় রুটে বাস বাড়ানো হবে। নতুন একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের ছাড়পত্রের জন্য রোববার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে জমির পুনঃঅ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে।অনশন ভাঙানোর সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দাবিপূরণে আমরা বদ্ধপরিকর, ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। আপনারা আমার ওপর আস্থা রাখুন।’অনশনরত শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৬ দিন আন্দোলন করেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না দেখে অনশনে বসতে বাধ্য হয়েছিলেন তারা। উপাচার্যের লিখিত আশ্বাসে তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।’শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী
আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।আজ সোমবার Read more

চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট
চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার Read more

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে ছাত্রলীগের এক নেতা ও তার বাবা-চাচাকে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর তিনটার দিকে Read more

‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন