ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময়ে দৃঢ়ভাবে বলতে চাই, যারা স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায় তারা অবশ্যই ব্যর্থ হবে। ভয়ের কোনো কারণ নেই; মানুষের জয়-পরাজয়, জীবন-মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ষড়যন্ত্রকারী অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, ১৯৭১ সালে প্রমাণিত হয়েছে, ২০২৪ সালে প্রমাণিত হয়েছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, ওয়ার্ডে- মহল্লায়, অলি- গলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো।তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কিন্তু কেবলমাত্র একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয়। দলের মহাসচিব আজকের অনুষ্ঠানে বলেছেন, আমিও অতীতে বারবার বলেছি, আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। কেন? এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ-আশা-আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে, বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন।তিনি বলেন, আগামী দশক হবে রূপান্তরের দশক। এই চিন্তা নিয়ে আমরা আমাদের দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, ৪ কোটি বা তারও বেশি তরুণ, কোটি কোটি কৃষক-শ্রমিক কর্মক্ষম এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিজয়কে সুসম্মত করাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য। তিনি আও বলেন, একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের আগামী প্রতিটি বিজয় দিবসকে আরো গৌরবান্বিত এবং আরো অর্থবহ করে গড়ে তুলতে চাই। মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েখ একথায় বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।তারেক রহমান বলেন, বিজয়ের যে বার্তা এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভেতরে সীমাবদ্ধ রাখবো না। বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ও ধানের শীষ আর জনগণের সহযোগিতা, সমর্থন প্রত্যাশা করছে। আল্লাহর দরবারে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধের শহীদ এবং ২০১৪ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধের শহীদ এবং ৭১ থেকে আজ পর্যন্ত দেশে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’

দায়িত্ব নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারকে; ঠান্ডায় মানুষের দুর্ভোগ Read more

নবীনগরে মাদকসহ আটক ৭
নবীনগরে মাদকসহ আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও Read more

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন রয়েছেন।বুধবার Read more

কাতারকে ক্ষতিপূরণ দিতে চায় ইসরায়েল
কাতারকে ক্ষতিপূরণ দিতে চায় ইসরায়েল

কাতারের দোহায় হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।হামাস Read more

পাবনায় কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু
পাবনায় কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন