টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, খসড়া নীতিমালায় থাকা সমস্যাগুলো টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে। এটি বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে।তিনি আরও বলেন, খসড়া নীতিমালায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে। যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে।দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের জনগণ এই নীতিমালার সুফল পাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক
সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের সাধারণ কৃষক

সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা ফসফেট (টিএসপি) সার ১৮০০ থেকে ২১০০ টাকা এবং ১০০০ টাকা বস্তা পটাস সার কৃষকদের কাছে Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে Read more

সেন্টমার্টিনে স্বপ্নের মতো প্রকৃতি, বাস্তবতায় দ্বীপবাসীর কান্না
সেন্টমার্টিনে স্বপ্নের মতো প্রকৃতি, বাস্তবতায় দ্বীপবাসীর কান্না

সেন্টমার্টিন যেন ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে। তবে এবার জেগে উঠছে প্রকৃতির ডাকে পর্যটকশূন্য দ্বীপে সৈকতের বালুচরে ফিরেছে সামুদ্রিক Read more

আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন