এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ের মধ্য দিয়েই রাজকীয়ভাবে শুরু করলো তারা এবারের টুর্নামেন্টে।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল আমিরাত। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে ২৬ রান যোগ করেন। তবে শারাফু ২২ রান করে বিদায় নিলে শুরু হয় বিপর্যয়। পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ৪১/২।কিন্তু পাওয়ারপ্লে শেষে হঠাৎ করেই ভেঙে পড়ে আমিরাতের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক ওয়াসিম ১৯ রানে ফিরলে বাকিরা একে একে প্যাভিলিয়নে ফেরেন। উদ্বোধনী দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাত্র ১০ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৩.১ ওভারে দলটি গুটিয়ে যায় মাত্র ৫৭ রানে। ওপেনারদের পর সর্বোচ্চ ৩ রান আসে রাহুল চোপড়ার ব্যাট থেকে।ভারতের হয়ে কুলদীপ যাদব নিয়েছেন ৪ উইকেট। শিভাম দুবের ঝুড়িতে গেছে ৩টি উইকেট। এছাড়া বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল পেয়েছেন ১টি করে উইকেট।জবাব দিতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকান ভারতের ওপেনার অভিষেক শর্মা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন অভিষেক। আরেক ওপেনার শুবমান গিলও ছিলেন দারুণ আগ্রাসী। ওপেনিং জুটিতেই ম্যাচটা প্রায় জিতে যাচ্ছিল ভারত। তবে ৪৮ রানের মাথাতে ১৬ বলে ৩০ রান করে বিদায় নেন অভিষেক। বাকি কাজটা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে সেরেছেন গিল। ৯৩ বল এবং ৯ উইকেট হাতে রেখে হেসেখেলে জিতেছে ভারত। ৯ বলে ২০ রান করে টিকে ছিলেন গিল। ২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার।  আমিরাতের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন জুনাইদ সিদ্দিকী।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতারের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতারের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু
জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) Read more

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস

দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার Read more

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন