জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রবিবার (১৩ এপ্রিল) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব বলেন, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এসময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন। তবে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি।অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেন, এখানে সৌর-প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে।দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলেন, আমি বিশ্বাস করি সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে একটি হবে। একে উভয় দেশের জয় বলেও উল্লেখ করেন তিনি।এর আগে, সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি বৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বাণিজ্যিক পারমাণবিক শক্তি দেশটির কৌশলগত আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন Read more

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বরাদ্দে ধারাবাহিক বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন