যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু হয়। খবর বিবিসি নিহতদের মধ্যে ৬৮ জন হলেন কের কান্ট্রির। যার মধ্যে ২৮ শিশু রয়েছে। এই এলাকাটির নদীর তীরে খ্রিস্টার মেয়েদের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছি। এই ক্যাম্পের ১০ জন মেয়ে এবং তাদের একজন কাউন্সিলর এখনও নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে আরও ঝড়ের আশঙ্কা রয়েছে, যা উদ্ধারকাজকে ব্যাহত করতে পারে। এছাড়া বন্যার কারণে অনেক স্থানে ধ্বংসাবশেষ ও ব্যাপক কাদার কারণে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এমনকি তাদের বিষধর সাপের মুখোমুখি হতে হচ্ছে। টানা তিনদিনের বন্যার পর টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কেরি কান্ট্রিতে ১৮ জন প্রাপ্ত বয়স্কো এবং ১০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট গতকাল রোববার বলেছেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কের কাউন্টির জন্য একটি বড় ধরনের দুর্যোগ ঘোষণা বিলে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে টেক্সাসে সক্রিয় করা হয়েছে। এছাড়া তিনি শুক্রবার রাজ্যটি পরিদর্শনে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা টেক্সাসের প্রতিনিধিদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং এটি যে কী ভয়াবহ ঘটনা ছিল, তা সত্যিই বলা কঠিন, একেবারেই ভয়াবহ।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’
‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত Read more

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির Read more

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা
ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

আজ শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ। সড়কে যানবাহনের সংখ্যা কম। তারপরও বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন