চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালক। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ভাউচারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রবিবার (২২ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত হাবিব উল্লাহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ঢাকামুখী লেনে চলন্ত রোলারের পেছনে তেলবাহী একটি ভাউচার (ট্যাংকার) সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় দুই যান সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তেলের ভাউচারের কেবিনে আগুন ধরে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তারা ভাউচারের কেবিন থেকে হেলপারকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। দুর্ঘটনার সময় থেকে নিখোঁজ ছিলেন রোলার চালক হাবিব উল্লাহ।ফায়ার সার্ভিসের ক্রেন সুবিধা না থাকায় তেলের ভাউচারটি উদ্ধার করতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। পরে রাত ১২টার দিকে ভাউচারটি সরানোর পর নিচ থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই ভাউচারের চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত দুই গাড়িই পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’
‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’

আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে Read more

মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি
নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন Read more

বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম Read more

হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের
হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশনায় বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন