জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। সঙ্গে চলছে ধ্বংসযজ্ঞ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগামের সেই হামলার পর জম্মু-কাশ্মিরে অন্তত ৯টি বসত বাড়ি ধ্বংস করা হয়েছে। যেগুলো বিদ্রোহীদের বাড়ি বলে অভিযোগ করা হয়েছে।ফারুক তিদা নামের এক বিদ্রোহীর আত্মীয় বলেছেন, ভারত এখন ইসরায়েলি কৌশল অবলম্বন করছে। তারা ইসরায়েলিদের মতো বাড়ি ধ্বংস করছে।ফিলিস্তিনি কোনো স্বাধীনতাকামী যদি ইসরায়েলিদের ওপর হামলা চালায় তাহলে তাদের বাড়ি ধ্বংস করে দেয় দখলদার ইসরায়েলের সেনারা। যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মতামত মানবাধিকার সংস্থাগুলোর।ভারতীয় সেনারা ফারুক তিদার বাড়ি ধ্বংস করার পর তার আত্মীয় ক্ষোভ ঝেরে আলজাজিরাকে বলেন, “স্থানীয়দের শাস্তি দিতে এগুলো ইসরায়েলি কৌশল। এই নিরীহ পরিবারগুলোর দোষ কী? এই বাড়িগুলোর সঙ্গে বিদ্রোহীদের সম্পর্ক নেই। যখন বিদ্রোহীরা বছর বছর আগে বাড়ি ছাড়ে, তখন তারা তাদের পরিবারদেরও ছেড়ে যায়।” ফারুক তিদা লস্কর-ই-তৈয়বায় যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। গত রোববার তার পারিবারিক বাড়িটি বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়।ফারুক তিদার পরিবার জানিয়েছে, তিনি ১৯৯০ সালের দিকে পাকিস্তানে চলে যান। এরপর আর কখনো ফিরে আসেননি।দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা গ্রামের স্থানীয়রা জানিয়েছেন, সন্দেহভাজন বিদ্রোহী আহসান শেখের বাড়িও ধ্বংস করেছে ভারতীয় সেনারা। পুলিশের দাবি তিনিও লস্কর-ই-তৈয়বার সদস্য।তবে তার বাড়িটি ধ্বংস করতে গিয়ে অন্তত আরও ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত করে ভারতীয় সেনারা। তাদের একজন আলজাজিরাকে বলেছেন, “আমরা ইশার নামাজ পড়ছিলাম। তখন তারা আমার প্রতিবেশীর বাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমাদের নিজের বাড়ি এবং পাশে থাকা আরও এক ডজন বাড়িও ধ্বংস হয়েছে। আমাদের দোষ কী ছিল। আমরা এখন কী করব জানি না। তারা শুধুমাত্র আমাদের প্রতিবেশী ছিল।”পেহেলগামে হামলার পর জম্মু-কাশ্মিরের বিভিন্ন জায়গায় গণ গ্রেপ্তার চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এ নিয়ে সেখানকার মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।সূত্র: আলজাজিরাএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন
ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা
আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক: উর্বশী রাউতেলা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। কিছুদিন আগে নিজের সিনেমার প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে বাথরুমের Read more

এসএসসি পরীক্ষা দেওয়া হল না স্কুলছাত্র নাহিদের
এসএসসি পরীক্ষা দেওয়া হল না স্কুলছাত্র নাহিদের

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আগলামন উল্টে নাহিদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।বুধবার Read more

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন