এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। এদিকে আগামীকাল আসবেন শমিত সোম।হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এরই মধ্যে  প্রাথমিক ক্যাম্পে ৩০ ফুটবলার ডেকেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যেখানে স্বাভাবিকভাবেই আছেন হামজা চৌধুরী এবং শমিত সোম। এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এই ফুটবলারকে ছাড়াই মাঠে নেমেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাছাইপর্বে আগের দুই ম্যাচের একটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে হংকং জিতেছে দুই ম্যাচেই। ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে হংকং।বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই হামজা-জামালদের। কেননা আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ কঠিন হয়ে গেছে। ঘরের মাঠে যে তিনটি ম্যাচে চোখ ছিল বাংলাদেশের সেই তিন ম্যাচের প্রথমটিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে। বাকি দুই ম্যাচের একটি হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা
সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা

গাইবান্ধার সাঘাটায় কলেজ ছাত্র সিজু মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ Read more

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

গজারিয়ায় ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: স্বস্তিতে যাত্রী ও চালকরা
গজারিয়ায় ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: স্বস্তিতে যাত্রী ও চালকরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই যান চলাচল ছিল একেবারেই স্বাভাবিক ও স্বস্তিদায়ক। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন