বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। শুক্রবার (১১ জুলাই) রাতে ব্যবসায়ী সোাহগ হত্যায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনো দিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।  অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে দলটি জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ Read more

মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের দায়ে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা Read more

ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের
থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

ঢাকার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে ‘বিশৃঙ্খলা তৈরির’ অভিযোগে আটক তিন জনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ভুল স্বীকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন