জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান। নিরাপত্তা পরিষদে শুক্রবারের (২০ জুন) বৈঠকে এ কথা বলেন তিনি।আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল।তিনি জানান, প্রথমে ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে।পরে আরো ৩০টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে।আল-ফাতলাওয়ি আরো বলেন, এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি।তিনি সতর্ক করে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর ওপর এ ধরনের হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোনের শিক্ষিকা ব্রাহ্মণবাড়িয়ার মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড Read more

পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক
পুঠিয়া ও দুর্গাপুরে হায়নার মতো প্রাণীর আক্রমণে ৫ জন আহত, জনমনে আতঙ্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল (৩১ জুলাই) ভোররাতে হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে চারজন আহত Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন