রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিজয়-২৪ হল হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। এ সময় প্রতীকী সড়ক অবরোধ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ২০ মিনিট অবস্থান করে স্লোগান দেন তারা।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণঅভ্যুত্থান করিনি। যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে’—উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘সারা বাংলায় খবর দে, চাঁদাবাজদের কবর দে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘যুবদলের চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান’, ‘যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ’, ‘আমার ভাই মরলো কেন? ইনটেরিম জবাব দে’, ইত্যাদি স্লোগান দেন। রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ বলেন, ‘গত ৯ তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আওয়ামী লীগের নির্মমতাকেও হার মানায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছিল, সেই জুলাই বিপ্লব আবার চাই না। কিন্তু যদি আবার কেউ সন্ত্রাসী হয়ে উঠতে চায়, তাহলে বাংলাদেশে আবারও জুলাই আসবে।’আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘৫ আগস্ট যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, দুঃখজনকভাবে আমরা দেখছি—নতুন বাংলাদেশে নতুনভাবে ফ্যাসিবাদের পদোন্নতি ঘটছে। আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ২৪-এর আন্দোলনে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস যেমন প্রতিরোধ গড়ে তুলেছিল, এবারও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, তাহলে ফের প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, এই সন্ত্রাসীদের দেখতে চাই না।’বিক্ষোভ মিছিল শেষে আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের রাকিব মাহমুদ, হাসিবুল হোসেন, দর্শন বিভাগের ইফতেখার সায়েম, নাসিম বিল্লাহ, আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ Read more

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’
‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’

ইসরায়েলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান। এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি Read more

হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের
হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের

হাসপাতালের ওয়ার্ডে রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ গ্র্যাডলিন রায়। কিন্তু চিকিৎসা দিতে গিয়েই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন