জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি বলেছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম এনসিএল ম্যাচ চলাকালে তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।বিবৃতিতে বিসিবি আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিসিবি বলেছে, মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া, এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলোও কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ভস্মীভূত
মেঘনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ভস্মীভূত

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামনগর ছোয়ানি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সজল শিকদার ও তার ভাই সবুজ শিকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত Read more

অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে
অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে, তা নিয়ে চলছে Read more

রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো

দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র Read more

সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান
সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে পজিটিভ রেসপন্স এসেছে। আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন