জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নামাজ শুরু হয়। প্রধান উপদেষ্টা ছাড়াও নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাতে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। খুতবা ও মোনাজাত শেষে প্রধান উপদেষ্টা দেশ ও জনগণের মঙ্গলের জন্য ঈদ জামাতে উপস্থিত সবার কাছে দোয়া চান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাদেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য Read more

যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া ২ শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। Read more

খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা
খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এর Read more

কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) দুপুরে Read more

চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ

ঈদুল আজহার কোরবানির পর দেশের বিভিন্ন স্থানে চামড়া ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নতুন নয়। তবে এবার চট্টগ্রামে এ চিত্র আরও করুণ ও Read more

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন