টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মিজানুর রহমান (৪৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (০২ মে) রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান উপজেলার ধোপাখালী ইউনিয়নের সান্ডালপুর গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে।তিনি ধোপাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় একজন পাইকারি সবজি ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানায়, শুক্রবার ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর একটি দোকানের সামনে বসে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে যায় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত। ওই গলিতে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহীদুল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প
সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প

সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর Read more

গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস

কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন