আজ ২০২৫ সালের শীত অয়নান্ত। সহজ বাংলায় বলতে গেলে— আজই উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাতের দেখা মিলবে। এই দিনের মধ্য দিয়েই শুরু হলো জ্যোতির্বৈজ্ঞানিক শীত। আবহাওয়াবিদদের হিসাবে শীত শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। তবে অনেকেই অয়নান্তের দিনকেই প্রকৃত শুরুর দিন মনে করেন বলে জানিয়েছে বিবিসি।শীত অয়নান্ত আসলে কোনো পুরো দিন নয়। এটি একটি নির্দিষ্ট মুহূর্ত। ইউএসএ টুডে জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩ মিনিটে এই অয়নান্ত ঘটতে চলেছে। এই সময় উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে হেলে থাকে।এই দিনে সূর্য থাকে মকরক্রান্তি রেখার ঠিক ওপর। ফলে দক্ষিণ গোলার্ধে দেখা যায় সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত। বিপরীতে উত্তর গোলার্ধে সূর্যের আলো সবচেয়ে কম পড়ে। তাই দিন ছোট হয় এবং রাত হয় দীর্ঘ।বিবিসির তথ্য অনুযায়ী, পৃথিবী তার নিজ অক্ষের ওপর প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত হয়ে আছে। এই কাত থাকার কারণেই ঋতুর পরিবর্তন ঘটে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এর কারণ নয়।শীত অয়নান্তের পর সূর্য ধীরে ধীরে বিষুবরেখার দিকে উত্তরমুখী যাত্রা শুরু করে। এই যাত্রা চলে প্রায় ছয় মাস। এরপর আসে গ্রীষ্ম অয়নান্ত। তখন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর থাকে। সেই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন দেখা যায়।শীত ও গ্রীষ্ম অয়নান্তের মাঝখানে আসে দুটি বিষুব। মার্চ ও সেপ্টেম্বর মাসে এই বিষুব ঘটে। ওই সময় দিন ও রাত প্রায় সমান হয়। এতে বসন্ত ও শরৎ ঋতুর শুরু বোঝানো হয়।জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে শীত অয়নান্ত খুব গুরুত্বপূর্ণ। এই দিনে সূর্য আকাশে সবচেয়ে নিচু অবস্থানে থাকে। এটি সূর্য ওঠা বা ডোবার সময়ের চূড়ান্ত দিন নয়।বিজ্ঞানীরা আরও জানান, জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। তবু তখন শীত থাকে। এতে বোঝা যায়, ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর এই ২৩ ডিগ্রি হেলে থাকাই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের Read more

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার Read more

আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে
ভৈরবে স্কুলের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ আয়ার বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী (আয়া) শরীফা খাতুনের বিরুদ্ধে পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ Read more

‘ব্রেইন ফগ’ থেকে মুক্তি পাওয়ার ৪টি উপায়
‘ব্রেইন ফগ’ থেকে মুক্তি পাওয়ার ৪টি উপায়

আপনার সাথে কি কখনও এমন হয়েছে? একটা ঘরে ঢুকলেন, আর হঠাৎ খেয়াল করলেন কেন সেই ঘরে ঢুকেছেন, তা ভুলে গেছেন? Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন