চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার (০৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।তিনি বলেন, মিয়ানমার থেকে বোটে করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করছে; এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-শিশু ও পুরুষসহ মোট ৩৫ জনকে আটক করা হয়।আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রোহিঙ্গাগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। ওরা কি ভাসানচর থেকে এসেছে নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে আটক রোহিঙ্গাদের কয়েকজন জানান, তারা প্রতিজন ২ হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে শহরে প্রবেশ করেছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!
সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!

সিরাজগঞ্জের কাজীপুরের বাজারগুলোতে চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এখন সেটিই মানভেদে বিক্রি Read more

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত
কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিককে থানার হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।বুধবার (২০ Read more

টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন