টাক পড়া বা অ্যালোপেসিয়া বিশ্বব্যাপী পরিচিত একটি সমস্যা। সাধারণভাবে ধারণা করা হয়, এটি মূলত জেনেটিক কারণ এবং হরমোনজনিত পরিবর্তনের ফল, বিশেষ করে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের প্রভাবে।প্রথম দেখায় চুল পড়ার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যার কোনো সরাসরি সম্পর্ক আছে বলে মনে না হলেও, সাম্প্রতিক কিছু বৈজ্ঞানিক গবেষণা এই দুইয়ের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে।টাক পড়ার ধরন এবং হৃদরোগের ঝুঁকির মধ্যে ঠিক কী সম্পর্ক রয়েছে এ নিয়ে বিজ্ঞান কী বলছে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।চলুন তাহলে বিস্তারিত জেনে নিইগবেষকদের মতে, টাক পড়া সরাসরি হৃদরোগ সৃষ্টি করে না। তবে এই দুটি সমস্যার পেছনে একই ধরনের জৈবিক প্রক্রিয়া বা ‘কমন রুট’ কাজ করতে পারে।ক. টেস্টোস্টেরন হরমোনপুরুষদের ক্ষেত্রে টাক পড়ার প্রধান কারণ হলো ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামের শক্তিশালী অ্যান্ড্রোজেন হরমোনের প্রতি চুলের ফলিকলের অতিরিক্ত সংবেদনশীলতা। এই হরমোনজনিত সংবেদনশীলতার প্রভাব শুধু চুলের ফলিকলেই সীমাবদ্ধ নয়।গবেষণায় দেখা গেছে, DHT বা অ্যান্ড্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা রক্তনালী ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।খ. দীর্ঘস্থায়ী প্রদাহঅনেক ক্ষেত্রে টাক পড়ার পেছনে চুলের ফলিকলের চারপাশে দীর্ঘস্থায়ী প্রদাহ ভূমিকা রাখে। একই ধরনের দীর্ঘস্থায়ী প্রদাহ অ্যাথেরোস্ক্লেরোসিস বা ধমনী শক্ত হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ শরীরের একই প্রদাহজনিত প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন সমস্যার মাধ্যমে প্রকাশ পেতে পারে।গ. ইনসুলিন রেজিস্ট্যান্সকিছু গবেষণায় দেখা গেছে, যাদের পুরুষ প্যাটার্ন টাক বেশি, তাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক সিনড্রোমের হার তুলনামূলকভাবে বেশি। এই দুটি অবস্থাই হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে পরিচিত।কোন ধরনের টাক বেশি ঝুঁকিপূর্ণ?সব ধরনের টাক পড়ার সঙ্গে হৃদরোগের ঝুঁকির সম্পর্ক পাওয়া যায়নি। গবেষণায় দেখা গেছে, টাক পড়ার ধরন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মাথার তালুতে টাক : যাদের মাথার সামনের দিকের টাকের তুলনায় মাথার ঠিক মাঝখানে বা তালুতে টাক পড়ার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে।কম বয়সে টাক পড়া : ৩৫ বছরের কম বয়সে যদি টাক পড়া শুরু হয়, তবে ভবিষ্যতে হৃদরোগের আশঙ্কা আরও বেশি হতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।টাক পড়া কি সতর্কতা সংকেত?বিজ্ঞানীদের মতে, টাক পড়া হৃদরোগের সরাসরি কারণ নয়। বরং এটি শরীরের ভেতরে চলমান একটি জৈবিক ভারসাম্যহীনতার বাহ্যিক লক্ষণ হতে পারে, যা একই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। সে কারণে মধ্যবয়সী পুরুষদের ক্ষেত্রে দ্রুত টাক পড়া বা মাথার তালুতে টাক পড়াকে শুধু সৌন্দর্যজনিত সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি হৃদরোগের ঝুঁকির একটি সম্ভাব্য সতর্কতা সংকেত হিসেবেও বিবেচনা করা উচিত।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চুলের যত্নের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত কার্ডিওভাসকুলার চেক-আপ হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব Read more

দীপাবলি উপলক্ষে মঙ্গলবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি
দীপাবলি উপলক্ষে মঙ্গলবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে Read more

গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে Read more

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ Read more

ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু
ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে ফুলবাড়ী Read more

৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
৪৫ বছরেও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন