ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খবর আল জাজিরা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পোলিও টিকা প্রবেশ বন্ধ করে দেয়ায় গাজায় চতুর্থ ধাপে এর কার্যক্রম চালানো যাচ্ছে না। এর ফলে ৬ লাখ ২ হাজার শিশু স্থায়ীভাবে বিকলাঙ্গ এবং দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতার ঝুঁকিতে রয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্যের পরিণতি বিপর্যয়কর হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত পুষ্টি এবং সুপেয় পানির অভাবে শিশুরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গত মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবিক সহায়তার অভাবে গাজায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫১ হাজার ২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন। এছাড়া ১৮ মার্চে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১৮৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৯৫০ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় Read more

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

আসন্ন ঈদুল আজহা কবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ Read more

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা

বহিরাগতদের দ্বারা ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং শিক্ষকদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখার হুমকির প্রতিবাদে কলেজের Read more

আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন

জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নিসংযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই Read more

পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা
পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন