জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকেলে নির্মাণাধীন ভবনের সদ্য ঢালাইকৃত ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে মেলান্দহ উপজেলার সাধুপুর কান্দারপাড়া গ্রামের শ্রমিক আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চাঁদ, বাবুল মিয়াসহ মোট ১৩ জন শ্রমিক আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ১৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।ভবনের নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, ছাদ ঢালাইয়ে ব্যবহৃত শাটারিংয়ের যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিতকরণে গাফিলতি ছিল। এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ এন্টারপ্রাইজ’ কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ কাইউম গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল
ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল

এক বছর হয়ে গেছে। তবুও থামেনি কান্না, থামেনি বুকফাটা হাহাকার। এখনও বাবাকে খোঁজে ছোট্ট মেয়ে ফারিস্তা। দেড় বছর বয়সী শিশুটি Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা
কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা

'ভাবিনি আর কোনোদিন চোখে আলো দেখব। কিন্তু বিধাতা যেন রহমত হিসেবে পাঠালেন সোহেল ক্ষ্যাপাকে। তাঁর অর্থায়নে আমার চোখের দুটি অপারেশন Read more

পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি
পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন