সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।দণ্ডিতরা হলেন, আহমেদ মাহফুজ, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, নাসির হোসাইন। তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।বুধবার (২৫ জুন) রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাজারের নৌকা ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।জানা গেছে, মধ্যনগর বাজারের নৌকা ঘাট এলাকায় টাংগুয়ার হাওরে আসা ৫ পর্যটক গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। এমন অভিযোগ শুনে নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবনকারীকে আটক করেন। পরে ঘটনার সত্যতাও পাওয়া যায়। মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, টাংগুয়ার হাওরে আসা পর্যটকদের নিয়মনীতি মেনে চলতে হবে। কোনো অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান চলবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক ৩
‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক ৩

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে Read more

আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব

সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন, সেটি জাতির গণতান্ত্রিক পরিমাপেরও প্রতিফলন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস Read more

৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি Read more

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। ‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এই অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে Read more

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানায়, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে। যা Read more

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল
ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল

ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন